মালদা

২০০৯-১০ সালের অনশনরত প্রাইমারী চাকুরী প্রার্থী পাশে বৈষ্ণব নগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকার

মা-মাটি-মানুষের সরকার সত্যি যদি সততার প্রতীক হয়ে থাকেন তবে তাদের ব্যাপারটা নিশ্চয় ভাল ভাবে দেখবেন- রবিবার ঠিক এমন ভাবেই রাজ্য সরকার সহ জেলা প্রশাসনকে বাক্য বাণে আক্রমণ করলেন জেলা প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসা ২০০৯-১০ সালের প্রাইমারী পরীক্ষার চাকুরী প্রার্থীরা। 

    দেখতে দেখতে অনশন পেরিয়ে গেছে প্রায় ২১ দিন। তবুও হেলদোল নেই জেলা প্রশাসনের। একপ্রকার অসহায় অবস্থায় মধ্য দিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে দৃঢ সংকল্পের মতো এখনও অনশন অব্যাহত রেখেছে ২০০৯-১০ সালের প্রাইমারী পরীক্ষার চাকুরী প্রার্থীরা। হাতে রয়েছে মাহামান্য উচ্চ আদালতের আদেশ। আর এই আদেশকেই হাতিয়ার করে প্যানেলের ফল প্রকাশ করার দাবী জানাচ্ছে এই সকল কর্মপ্রার্থীরা। এই সকল প্রার্থীদের সাথে সামিল হয়েছেন  তাদের পরিবারের লোকজন। এদিকে এদিন দুপুরে এই সকল অনশন কারীদের সঙ্গে দেখা করতে আসেন বৈষ্ণব নগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। কথা বলেন অনশন কারীদের সঙ্গে। তাদের আইনি সহায়তা প্রদান করার ব্যাপারে আশ্বাস দেন। 

    যদিও অনশনরত এক কর্মপ্রার্থী অসীত কুমার দাস জানান, এর আগে এ.ডি.এম মোনতোষ বাবু দেখা করে বিষয়টা দেখবেন বলে জানিয়ে ছিলেন। কিন্তু তিনি আজও আসেননি। কিন্তু আমরা রেজাল্ট ছাড়া নড়তে চাচ্ছিনা। তবে প্রশাসনের কোন হেলদোল নেই। যদি থাকত তবে মুখ্যমন্ত্রীর জেলা সফরে বিষয়টা তুলে ধরতেন, আমরা চাই মা-মাটি-মানুষের সরকার সত্যি যদি সততার প্রতীক হয়ে থাকেন তবে তাদের ব্যাপারটা নিশ্চয় ভাল ভাবে দেখবেন। আমরা নিরুপায়। দীর্ঘ আট নয় বছর ধরে বঞ্চিত রয়েছি। তবে আশ্বাস পেলে আমরা অনশন তুলে নিতে রাজী। 

    এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই সরকার থেকে মানুষের অনেক আশা ছিল। কিন্তু দুঃখের বিসয়। সময়ের সাথে এই সরকার এদের জন্য কিছুই করেনি। তারা এই আন্দোলনের সাথে আছেন, আগামিতেও থাকবেন।
    
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vDo6MlWyxLs